ইরানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে : হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১০ জুলাই) হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তবে তিনি দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১০ জুলাই) হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তবে তিনি দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, যদি ইরান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—অর্থাৎ আমাকে হত্যা বা হত্যা করার চেষ্টা করে!’

তিনি আরো যোগ করেন যে,‘ইতোমধ্যেই আদেশ দেয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বছরের জন্য, যা বর্ধিত করা যেতে পারে, ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’

ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন যে, ইরানের সাথে যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে, কিন্তু তেহরানের অনুরোধে ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ইসরাইল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য হস্তান্তর করেছে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ট্রাম্পকে হত্যা করার জন্য ইরান একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। কিন্তু এই সপ্তাহে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উভয় পক্ষই হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জবাবে ইরানও অঞ্চলজুড়ে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি