গত মাসে ভেনিজুয়েলায় পরপর দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরো ১৬ হাজার ৭৪০ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কর্তৃপক্ষ এক লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দিয়েছে এবং ২০ হাজার ৯০৩ জনের জন্য ১০৭টি অস্থায়ী শিবির স্থাপন করেছে। ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী বাসস্থানহীন রয়েছেন।
রদ্রিগেজ বলেন, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ধসে পড়েছে।
উল্লেখ্য, ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পটি গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



