হরমুজ প্রণালী দিয়ে ‘রেকর্ড পরিমাণ’ তেল রফতানির দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে গত সোমবার, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে গত সোমবার, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।

তিনি আরো বলেন, মার্কিন সামরিক বাহিনী তেল ট্যাঙ্কারগুলোকে প্রণালী পার হতে সহায়তা করায় ইরান ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখার’ ক্ষমতা হারাচ্ছে।

তবে রাইট এটিও বলেছেন, তেহরান এখনো ‘কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে’।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে। এই পানিপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

সূত্র : বিবিসি