ইরান এখন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ‘খুবই গুরুত্ব’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের ওপর বড় ধরনের হামলা চালানো হবে কি-না, সে বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
বড় আকারের একটি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’
ট্রাম্প আরো বলেন, ‘আমরা এখনো তাদের সাথে কথা বলছি। আমার মনে হয়, দিন যত যাচ্ছে, তারা ততই আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, সম্ভবত সুস্পষ্ট কারণেই।’
সূত্র: মিডল ইস্ট আই



