নিহত সেনাদের সম্মান জানাতে ইরানে ‘কঠোর হামলা’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্প্রতি নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে ইরানের ওপর ‘কঠোর হামলা’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্প্রতি নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে ইরানের ওপর ‘কঠোর হামলা’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপ ফাইনালের পর ওয়াশিংটনে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ রাতে আমরা আবারো তাদের ওপর কঠোর হামলা চালিয়েছি। আমরা হামলা করেছি তিনজন মহান দেশপ্রেমিকের সম্মানে।’

সেনা হতাহতের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা অত্যন্ত মর্মাহত।’ যারা মারা গেছেন তারা লড়াই করছিলেন যাতে তেহরান ‘পারমাণবিক অস্ত্র না পায়’।

সূত্র: আল জাজিরা