গত মাসে ভেনিজুয়েলায় পরপর হওয়া দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। রোববার (১৯ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সারণি পোস্ট করে তিনি জানান, এই শক্তিশালী ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।
রদ্রিগেজ বলেন, কর্তৃপক্ষ এক লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দিয়েছে এবং ২৩ হাজার ৮২০ জনকে আশ্রয় দেয়ার জন্য ১০৭টি অস্থায়ী শিবির স্থাপন করেছে।
এখন পর্যন্ত এক হাজার ৩৮৮টি আফটারশক রেকর্ড করেছে সরকার।
উল্লেখ্য, গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পটি আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



