মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তির লক্ষ্যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ার পর সোমবার (৩ আগস্ট) নতুন করে দেশটির সাথে আলোচনা শুরু হবে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘স্পষ্টতই, তারা হামলার শিকার হতে চায় না।’
তিনি আরো বলেন, ‘এখন আমরা যা করছি, তা হলো একটি আলোচনার মাধ্যমে তাদের সাথে কথা বলছি। এটি আগামীকাল (সোমবার) বিকেলে শুরু হবে।’
সূত্র: মিডল ইস্ট আই



