মিসরে ৫.৩ মাত্রার ভূমিকম্প

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে সোমবার (৩ আগস্ট) ভোরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্প
ভূমিকম্প |সংগৃহীত

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে সোমবার (৩ আগস্ট) ভোরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এ তথ্য জানিয়েছে।

এএফএডি জানায়, স্থানীয় সময় ভোর ৩টায় ভূপৃষ্ঠ থেকে ৫ দশমিক ৪৭ কিলোমিটার (৩ দশমিক ৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

মিসরের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মিসরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত তারাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পায়নি।

বাসিন্দাদের পুরোনো বা দৃশ্যমান ফাটলযুক্ত ভবন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের জরুরি পরিষেবা সক্রিয় করেছে এবং হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি