কঙ্গোতে ইবোলার বিস্তার শনাক্তে মোবাইলের ডেটা ব্যবহার করা হচ্ছে

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণের গতিবিধি চিহ্নিত করতে এবং ভাইরাসটি পরবর্তীতে কোথায় ছড়াতে পারে, সেই এলাকাগুলো শনাক্ত করতে মোবাইল ফোনের ডেটা ব্যবহার করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নয়া দিগন্ত অনলাইন
কঙ্গোর ছয়টি প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে
কঙ্গোর ছয়টি প্রদেশে ইবোলা ছড়িয়ে পড়েছে |ফাইল ছবি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণের গতিবিধি চিহ্নিত করতে এবং ভাইরাসটি পরবর্তীতে কোথায় ছড়াতে পারে, সেই এলাকাগুলো শনাক্ত করতে মোবাইল ফোনের ডেটা ব্যবহার করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

ইবোলা মোকাবেলায় এই পদ্ধতি আগে কখনো ব্যবহার করা হয়নি। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হলো, যখন কর্তৃপক্ষ এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে।

এই প্রাদুর্ভাবকে ইতিহাসের দ্রুততম বর্ধনশীল ইবোলা প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে ছয়টি প্রদেশে রোগী শনাক্ত হয়েছে। ইবোলায় এখন পর্যন্ত ছয় হাজার ২৫০ জনেরও বেশি মানুষ সংক্রমিত এবং তিন হাজার ৩৯ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : রয়টার্স