দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরাইলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট আউন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। বিবিসি



