উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

টেলিগ্রামে দেয়া এই অ্যালার্টে রকেটগুলো কোন স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এলাকাগুলো লেবানন সীমান্তের কাছে অবস্থিত।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

উত্তর ইসরাইলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির হোম ফ্রন্ট কমান্ড। বুধবার (৮ এপ্রিল) সকালের পর প্রথমবারের মতো মানারা, মারগালিওট ও কিরিয়াত শমোনা এলাকায় বাংলাদেশ সময় দুপুর ২টা ২৪ মিনিটে সতর্ক সঙ্কেত বা সাইরেন বেজে ওঠে।

অবশ্য ১০ মিনিট পরে পরিস্থিতি স্বাভাবিক বলেও ঘোষণা করা হয়। পরে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে নেতুয়া ও শেতুলা এলাকায় আবারো সতর্কবার্তা জারি করা হয়। এই সতর্কবার্তা ১০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

টেলিগ্রামে দেয়া এই অ্যালার্টে রকেটগুলো কোন স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এলাকাগুলো লেবানন সীমান্তের কাছে অবস্থিত।

উল্লেখ্য, ইসরাইলি বাহিনী বুধবারও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে।

সূত্র : বিবিসি