সিলেটে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ আটজনের মৃত্যু হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের রামপাশা বৈরাগীবাজারে বাউল গানের অনুষ্ঠানে পারফর্ম করছেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী
সিলেটের রামপাশা বৈরাগীবাজারে বাউল গানের অনুষ্ঠানে পারফর্ম করছেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী |ভিডিও থেকে নেয়া

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কিশোরগঞ্জের বাউলশিল্পী পেহেলী ভৈরবী। সিলেটে প্রোগ্রাম শেষে ইউনিক পরিবহনের বাসে করে ফিরছিলেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী ছাড়াও আরো আটজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ আটজনের মৃত্যু হয়। ঘটনার পর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। পেহেলী ভৈরবী ছাড়া অন্য তিনজন হলেন— কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার লক্ষীপুর গ্রামের মরহুম সফিক উদ্দিনের ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০), সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা জাইফা (৩)। নিহত ও আহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। নিহত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পেহেলী ভৈরবীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বাউলশিল্পী পেহেলী ভৈরবী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা বৈরাগীবাজারে বাউল গানের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করেন। এটিই ছিল তার জীবনের শেষ প্রোগ্রাম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবাই কেমন আছেন? আজকে ০৬/০৮/২০২৬ ইং। পোগ্রাম এ যাবো নদার রামপাশা, বৈরাগি বাজার। হযরত ছাবাল শাহ্ মাজারে। আশে পাশে যারা আছেন আজকে দাওয়াত রইলো...