চলতি মে মাসের ১৯ দিনে প্রবাসীরা দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক চার শতাংশ বেশি।
২০২৫ সালের মে মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
চলতি মে মাসের ১৯ তারিখে এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৬৩৩ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৮ দশমিক পাঁচ শতাংশ। বাসস



