ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৮৪১ কোটি টাকা

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ারদর।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বুধবার (২০ মে) ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ৩০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ২১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৪১ কোটি ১২ লাখ ২২ হাজার ৫৮৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২২২ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক চার দশমিক ৬২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭৪ দশমিক ৮১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ারদর।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো এনসিসি ব্যাংক, আরডি ফুড, টেকনো ড্রাগ, মীর আখতার, ডমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাব, প্রভাতী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, নাভানা ফার্মা এবং বিডি থাই ফুড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো মীর আখতার, প্রভাতী ইন্স্যুরেন্স, আরডি ফুড, আইএসএন লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিডস, সাফকো ইন্ডাস্ট্রিজ এবং ইনটেক লিমিটেড।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ইউনাইটেড ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স, লিব্রা ইনফিউশন, মেঘনা সিমেন্ট, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। বাসস