দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৯ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ৫৮০ টাকা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট ৩৯৬টি কোম্পানির ২৯ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৫৬৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের হিসাবে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২১ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫২৬৫ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২০১৮ দশমিক ৮৯ পয়েন্টে উঠেছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১০৫০ দশমিক ৩৪ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- এনসিসি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ডমিনেজ স্টিল, তৌফিকা ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, মীর আখতার, ইবিএল, একমি পেস্টিসাইডস ও যমুনা ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- মীর আখতার, এনার্জি প্যাক পাওয়ার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মোখলেস হোসেন স্পিনিং, সিকদার ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১, সিলভা ফার্মা, তমিজউদ্দিন টেক্সটাইল এবং গোল্ডেন হারভেস্ট।
অন্যদিকে, দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, হামিদ ফ্যাব্রিকস, আইএসএন লিমিটেড এবং ওয়ান ব্যাংক।
সূত্র : বাসস



