এটিবি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হচ্ছে ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’

‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’সহ এখন পর্যন্ত ডিএসই’র এটিবি প্ল্যাটফর্মে মোট আটটি বন্ড ও একটি ইক্যুইটি তালিকাভুক্ত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’ তালিকাভুক্তির লক্ষ্যে মঙ্গলবার (১২ মে) ডিএসই ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিএসই কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও ব্র্যাক ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফায়েত উল্লাহ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লি. ও ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই সূত্রে জানা গেছে, ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’সহ এখন পর্যন্ত ডিএসই’র এটিবি প্ল্যাটফর্মে মোট আটটি বন্ড ও একটি ইক্যুইটি তালিকাভুক্ত রয়েছে।

সূত্র : বাসস