আগস্টের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৪০৬ মিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮৪.৪ শতাংশ

তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট এক দিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
আগস্টের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন ডলার
আগস্টের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন ডলার |সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ কথা জানা গেছে।

তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট এক দিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে তিন দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল দুই দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৬-২৭ অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক নয় শতাংশ বেড়েছে। বাসস