২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

‘বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মোট ২৮২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
সয়াবিন তেল
সয়াবিন তেল |সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপি’র ২০তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কর্মকর্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মোট ২৮২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এ ক্রয়ের জন্য সুপারিশকৃত সরবরাহকারী প্রতিষ্ঠান হলো ইন্দোনেশিয়ার জাকার্তা ভিত্তিক পিটি ট্রিনিটি কাহিয়া এনার্জি। ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে সয়াবিন তেল সংগ্রহ করবে। বাসস