জুনে পিএমআই ৫২.৯, অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্প্রসারণ অব্যাহত

‘ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক অনুযায়ী কৃষি, নির্মাণ ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উৎপাদন খাতও আগামী মাসগুলোতে পুনরায় সম্প্রসারণে ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই)
পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই) |সংগৃহীত

জুন মাসে বাংলাদেশের ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই) ৫২ দশমিক নয়-এ দাঁড়িয়েছে। আগের মাসের তুলনায় সূচক নয় দশমিক নয় পয়েন্ট কমলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্প্রসারণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিট্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত জুন মাসের পিএমআই প্রতিবেদনে বলা হয়, কৃষি ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। কৃষি খাত টানা দশম এবং পরিষেবা খাত টানা ২১তম মাসে সম্প্রসারণ রেকর্ড করেছে। একই সময়ে উৎপাদন ও নির্মাণ খাতে কার্যক্রমে কিছুটা শ্লথ গতি দেখা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক অনুযায়ী কৃষি, নির্মাণ ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উৎপাদন খাতও আগামী মাসগুলোতে পুনরায় সম্প্রসারণে ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পিএমআই প্রতিবেদন এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে, যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহযোগিতায় প্রস্তুত করা হয়। বাসস