কুরআনের আলোয় আলোকিত বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট

উৎসবমুখর পরিবেশে চলছে 'হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর বাছাই পর্ব

নয়া দিগন্ত ডিজিটাল

উৎসবমুখর পরিবেশে চলছে রাজধানীর শ্যামলীস্থ বাদশা ফয়সাল ইনস্টিটিউটে ' হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ এর মোহাম্মদপুর জোনের বাচাই পর্ব। শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে কয়েকশ’ ছোট ছোট হাফেজ, ওস্তাদ এবং অভিভাবক স্বত:স্ফূর্তভাবে অংশ নেন। দিবনব্যাপী কুরআনের পাখিদের সুমধুর তিলাওয়াতে পুরো প্রাঙ্গনে এক আধ্যাত্নিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বরেণ্য অতিথিরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "আগামীর ইনসাফভিত্তিক ও আদর্শ রাষ্ট্র পরিচালিত হবে কুরআনের হাফেজদের হাতে। কনিষ্ঠ হাফেজদেরকে শুধু মসজিদ বা মাদরাসার গন্ডিতে সীমাবদ্ধ না থেকে, রাষ্ট্রের সর্বস্তরে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মো: রেজাউল করিম বলেন," কুরআনের এই পাখিরাই আগামী দিনের বাংলাদেশের প্রকৃত সম্পদ। তাদের অন্তরে ধারন করা কুরআনের আলোতেই দূর হবে সমাজের সকল অন্ধকার ও অবক্ষয়। '

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে অনুপ্রেরণা জোগান বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াজেদ কিরন ও অ্যাডভোকেট আজাহার মুন্সি।

বিশাল এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন প্রতিযোগিতার প্রকল্প পরিচালক খালেদ সাইফুল্লাহ বকশী, প্রধান সমন্বয়ক সালাউদ্দিন ভূঁইয়া ও পরিচালক এএসএম কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি।