iPhone 18 Pro Max এর দাম কত হতে পারে এবং কোথায় Pre-order দেয়া যাবে?

নয়া দিগন্ত অনলাইন
আইফোন ১৮ প্রো ম্যাক্স
আইফোন ১৮ প্রো ম্যাক্স |সংগৃহীত

নতুন iPhone মানেই সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো দাম কত পড়বে। iPhone 18 Pro Max-ও এর ব্যতিক্রম না। লঞ্চের প্রথম কয়েকদিন দাম একটু বেশি থাকে, তারপর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসে।

স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের পার্থক্যও অনেকটাই, তাই কেনার আগে বাজেট ঠিক করে রাখাটা জরুরি। আবার সঠিক জায়গা থেকে Pre-order না দিলে ঠকে যাওয়ার সম্ভাবনাও থাকে, বিশেষ করে গ্রে মার্কেটের ক্ষেত্রে।

তাই কিনতে চাইলে দুইটা জিনিস জানা দরকার তা হলো দাম কত পড়বে, আর pre-order কোথায় দিলে ভালো হবে।

Storage ভেদে দাম আলাদা হবে, শুরুতে বেশি থাকলেও কিছুদিনের মধ্যে কমে আসবে। Pre-order এর জন্য authorized জায়গা বেছে নেওয়াটাই সবচেয়ে জরুরি।

iPhone 18 Pro Max-এর সম্ভাব্য দাম

প্রথম ১৫ দিন বাজারে থাকবে শুধু 512GB আর 1TB ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের iphone 18 Pro Max price হতে পারে ২,৫০,০০০ টাকা থেকে ২,৮০,০০০ টাকা।

৭ দিন পর আসবে 256GB ভ্যারিয়েন্ট, দাম হবে ১,৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা। এই ১৫ দিনের মধ্যেই দাম কমে আসবে 512GB আর 1TB নেমে যাবে ১,৭০,০০০-১,৮০,০০০ টাকায়, আর 256GB আরও কমে।

Pre-order কোথায় দেওয়া যাবে

Pre-order দেওয়ার তিনটা উপায় আছে। Authorized reseller যেমন, SMS Gadget এদের website বা app থেকে ওর্ডার দেওয়া সবচেয়ে নিরাপদ, কারণ সরাসরি official channel।

Verified online marketplace-এও preorder দেওয়া যায়। সুবিধা হলো, একসাথে অনেক seller দেখে তুলনা করা যায়।

আর physical store এ গিয়ে booking amount দিয়ে নাম লেখানোও একটা ভালো উপায়। সরাসরি চোখে দেখে, কথা বলে বুকিং দেওয়া যায়।

দাম আর booking amount নিয়ে যা মাথায় রাখবেন

একটা ভুল ধারণা অনেকের মধ্যে থাকে। Booking amount আর পুরো দাম এই দুটো এক জিনিস না।

Pre-order দেওয়ার সময় শুধু একটা ছোট amount জমা দিতে হয়, পুরো দাম না। বাকি টাকা ডেলিভারির সময় দিতে হবে।

SMS Gadget এখন থেকেই pre-order নেওয়া শুরু করেছে বলে তারা জানিয়েছেন।তবে একটা কথা মাথায় রাখুন, pre-order এর দিনের দাম চূড়ান্ত না, ডেলিভারি নেওয়ার দিনের দামটাই দিতে হবে।

লক করতে হলে ১০% অগ্রিম দিতে হবে, বাকি টাকা ফোন হাতে নেওয়ার সময়। যত আগে বুক করবেন, তত আগে delivery পাবেন।

বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার উপায়

বাজেট সংকট হলে, প্রথমেই দেখুন EMI অপশন আছে কিনা। BRAC Bank, City Bank, EBL-এর মতো ব্যাংকের card থাকলে কিস্তিতেও কিনতে পারবেন।

এখন প্রশ্ন হলো, Full payment ভালো নাকি EMI? একবারে টাকা থাকলে, full payment-ই সহজ। ঝামেলা কম, পরে কোনো কিস্তির চিন্তা থাকে না।

আর হাতে টাকা কম থাকলে, EMI-ই ভরসা। মাসিক কিস্তিতে চাপ কম পড়ে।

তাহলে সিদ্ধান্তটা সহজ। বাজেট আগে ঠিক করুন, কত টাকা খরচ করবেন, EMI নেবেন নাকি একবারে দেবেন। তারপর pre-order দিন শুধু authorized জায়গা থেকে।

Reseller website হোক, verified marketplace হোক, বা physical store যাচাই করে নিয়েই এগোন। তাড়াহুড়ো করবেন না। প্রস্তুতি ঠিক থাকলে, ঠকার ভয় ছাড়াই ফোনটা হাতে পাবেন।