অবিলম্বে চুক্তি মোতাবেক বকেয়াসহ জাহাজের ডেমারেজ প্রদানের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরা বলেছেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি জাহাজ শিল্প। এ শিল্প রক্ষায় সরকার প্রণীত নৌ-নীতিমালা-২০২৪ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত সাধারণ কার্গো জাহাজ মালিকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে জাহাজ মালিকরা এ দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো. জুবায়ের রহমান মিয়া, মেহেদী হাসান, রেজাউল হক লিটন, মাহমুদুল হাসান নিয়ন, সুজন আলম, আবরার আহমেদ, মতিউর রহমান মারুফ, আরিফুল হাসান, সাইক সাব্বির প্রমূখ।
বক্তারা আরো বলেন কার্গো জাহাজ শিল্প আজ ধংসের মুখে। এ শিল্পে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। কতিপয় সিন্ডিকেট চক্র শত শত কোটি টাকা লুটেপুটে খাচ্ছে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জাহাজ মালিকরা। পণ্য এজেন্টদের কারসাজিতে যথা সময়ে জাহাজের মালামাল খালাস হচ্ছে না। ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত নদীতে জাহাজে মালামাল গুদামজাত করা হচ্ছে। যে কারণে জাহাজ মালিকদের মাসে লক্ষ লক্ষ টাকা লোকসানে পড়তে হচ্ছে। এ ব্যপারে সরকারের কাছে সুরাহ চান তারা।
মানববন্ধনে বিপুল সংখ্যক কার্গো জাহাজ মালিকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



