কাহাফ অ্যাডস-এর সাথে নয়া দিগন্তের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গণমাধ্যম ও প্রচার কার্যক্রমের গুরুত্ব অনেক বেড়েছে। এই চুক্তির মাধ্যমে নয়া দিগন্তের পাঠকদের কাছে কাহাফ অ্যাডস-এর সেবা আরো বিস্তৃতভাবে পৌঁছাবে এবং একইসাথে নয়া দিগন্তের ডিজিটাল কার্যক্রমও আরো শক্তিশালী হবে।

নয়া দিগন্ত ডিজিটাল
কাহাফ অ্যাডস-এর সাথে নয়া দিগন্তের সমঝোতা চুক্তি
কাহাফ অ্যাডস-এর সাথে নয়া দিগন্তের সমঝোতা চুক্তি

ডিজিটাল প্রচার ও গণমাধ্যম সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কাহাফ অ্যাডস-এর সাথে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক নয়া দিগন্তের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রচার কার্যক্রম, ডিজিটাল বিপণন এবং গণমাধ্যম সেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রোববার অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নয়া দিগন্তের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, হেড অব ডিজিটাল মোস্তাফিজুর রহমান, ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন আজহারুল ইসলাম প্রমুখ।

কাহাফ অ্যাডস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস লিড মোহাম্মদ সামি উল্লাহ ও ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মাহদী হাসান।

তারা জানান, এই সমঝোতার মাধ্যমে ডিজিটাল প্রচার বাজারে আরো কার্যকর ও আধুনিক সেবা প্রদান সম্ভব হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রচার কার্যক্রম আরো সুচারুভাবে পরিচালনা করতে পারবে।

উভয়পক্ষই মনে করেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গণমাধ্যম ও প্রচার কার্যক্রমের গুরুত্ব অনেক বেড়েছে। এই চুক্তির মাধ্যমে নয়া দিগন্তের পাঠকদের কাছে কাহাফ অ্যাডস-এর সেবা আরো বিস্তৃতভাবে পৌঁছাবে এবং একইসাথে নয়া দিগন্তের ডিজিটাল কার্যক্রমও আরো শক্তিশালী হবে।

তারা এই উদ্যোগকে গণমাধ্যম ও প্রচার শিল্পের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।