শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুবসমাজকে শিল্পশ্রমিকে রূপান্তর প্রকল্পের আওতায় সেমিনারের আয়োজন করা হয়। রোববার (৭ জুন) ইউসেপ ঢাকা সাউথ রিজিওন আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল- ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো: আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো: আবু হাসানাত।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক শাহনাজ আঞ্জুম, ইউসেপ বাংলাদেশ’র প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: আব্দুল মান্নান, শিল্পপ্রতিষ্ঠান প্রতিনিধি মো: আশরাফুল আলম, ম্যানেজার এইচআর, ইপিলিয়ন গ্রুপ ও এস্কোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের এইচআর ম্যানেজার ফজলে ফরাজী।
প্যানেল আলোচনা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউসেপ ঢাকা সাউথ রিজিয়নের ম্যানেজার মো: সাজ্জাদুল হক। সেমিনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাহিদা খানম, অফিসার, সোস্যাল ইনক্লুশন অ্যান্ড ইমপ্লোয়মেন্ট।
অনুষ্ঠানে মেঘনা গ্রুপ, গাজী গ্রুপ, নাসা গ্রুপ, টিকে গ্রুপ, সুপার স্টার গ্রুপসহ দেশের শীর্ষ পর্যায়ের ১০টি শিল্প প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়া পার্টনার অংশ নেন।
আগামী বাংলাদেশের উন্নয়ন ও স্মার্ট মানবসম্পদ তৈরিতে পিছিয়েপড়া নারী ও যুবাদের নিয়ে সরকারের প্লানিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে প্রধান অতিথির বক্তব্যে।
বিশেষ অতিথি বলেন, ‘বর্তমান শ্রমবাজারের চাহিদার সাথে সাধারণ ও কারিগরি শিক্ষার সামঞ্জস্য রেখে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করতে হবে।’
পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি



