বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রফতানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।
এ নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৭৯৫ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার হাজার ৭২৮ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে। বাসস



