নিলামের মাধ্যমে ৫৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে।

২০২৬ সালের জানুয়ারি মাসে মোট ৭৯৮ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট তিন হাজার ৯৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাসস