নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে কেনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে কেনা হয়েছে।

এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ২ মার্চ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাসস