নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক

এই সিদ্ধান্ত বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে আট শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডর এর আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কল মানি মার্কেট) এর কার্যক্রম আরো গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডরের নিম্ন সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) আট দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে আট শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক পাঁচ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে।

এই সিদ্ধান্ত বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে। বাসস