এবারের ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকা সরবরাহ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ মার্চ) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতের এ তথ্য জানানো হয়েছে ।
প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন কাগজের নোট পর্যাপ্ত করে গ্রাহকদের মাঝে বিনিময় বা সরবরাহ করে থাকে। এসব নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেয়া হয় যা এক ধরনের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছেে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদিকদের বলেন, "ঈদের আগে নতুন টাকা দেয়া হচ্ছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই। এখন থেকে ঈদের আগে নতুন টাকা দেয়ার সেই রেওয়াজ থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। বরং সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।"
তিনি আরো বলেন, "বিশেষ কোনো দিন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাড়বে না। সারা বছর চাহিদা অনুযায়ী বাজারে নতুন নোট সরবরাহ করা হবে।"



