বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের ২৯ দিনে দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে আসা বৈদেশিক মুদ্রার অব্যাহত প্রবাহের প্রতিফলন।
এই সময়ে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.১ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬০৮ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা সর্বমোট ২৯ হাজার ২১০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ের ২৪ হাজার ৩৯৩ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র : বাসস



