বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আজ বাজার থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আজ ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার কেনা হয়েছে।
এর ফলে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি।
অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং ডলারের বাজারে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বাসস



