শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর দিলকুশা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রূপালী ব্যাংক সবসময় মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও মো: মইন উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, মো: আব্দুল হালিম, মো: আনিছুর রহমান, মো: আবদুল মান্নান মিয়া, মো: শফিকুর রহমান এবং রুকন আহমেদ লিখনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে রূপালী ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।



