ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১০১ কোটি টাকা

ডিএসই-৩০ মূল্য সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ দশমিক ১৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির শেয়ারদর।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন
ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন |সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসাথে লেনদেনের পরিমাণ ১ হাজার ১০১ কোটি টাকা ছাড়িয়েছে।

আজ ডিএসইতে ২ লাখ ১৮ হাজার ১৭৪টি ট্রেডের মাধ্যমে মোট ৩৯৩টি কোম্পানির ২৮ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৫৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ৫৪১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৯ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই-৩০ মূল্য সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ দশমিক ১৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির শেয়ারদর।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো মুন্নু সিরামিকস, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইডস, এশিয়াটিক ল্যাব, এনসিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, সেলভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুড এবং বিডি থাই ফুড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে আরডি ফুড, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, একমি পেস্টিসাইডস, নর্দার্ন ইন্স্যুরেন্স, এমএল ডাইং, ফেডারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, আনোয়ার গ্যালভানাইজিং এবং ইভিন্স টেক্সটাইল।

অন্যদিকে দর পতনের শীর্ষে ১০ কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা পেট, মুন্নু সিরামিকস, এবি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ও এফএএস ফাইন্যান্স।

এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দর বেড়েছে, ৭৬টির কমেছে ও ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, ২২টির কমেছে ও একটির দর অপরিবর্তিত রয়েছে।

‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া একমাত্র প্রতিষ্ঠানের দর কমেছে।

অন্যদিকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩৯টির কমেছে ও ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে দু’টির দর বেড়েছে, ২৭টির কমেছে ও পাঁচটির দর অপরিবর্তিত রয়েছে।

করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া পাঁচটি বন্ডের মধ্যে একটির দর বেড়েছে, দু’টির কমেছে ও দু’টির দর অপরিবর্তিত রয়েছে।

সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া তিনটি ইস্যুর মধ্যে দু’টির দর বেড়েছে ও একটির দর কমেছে। সূত্র : বাসস