বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ ১২২ টাকা ৭৫ পয়সা দরে চার কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মে মাসে এ পর্যন্ত ২১ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাসস



