দেশের বাজারে স্বর্ণের ভরিতে ২০০০ টাকা কমলো

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দেশের বাজারে স্বর্ণের ভরিতে ২০০০ টাকা কম
দেশের বাজারে স্বর্ণের ভরিতে ২০০০ টাকা কম |সংগৃহীত

দেশের বাজারে আবারো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারো দাম কমানো হলো।

নতুন দাম :

২২ ক্যারেট সোনা ভরিতে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা (কমলো ২ হাজার ২১৬ টাকা), ২১ ক্যারেট সোনা ভরিতে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা (কমলো ২ হাজার ০৯৯ টাকা), ১৮ ক্যারেট সোনা ভরিতে ২ লাখ ২১৩ টাকা (কমলো ১ হাজার ৮০৭ টাকা)। এছাড়া সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (কমলো ১ হাজার ৪৫৮ টাকা)।

অন্যদিকে, সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।

২২ ক্যারেট রুপা ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা (কমলো ২৩৩ টাকা), ২১ ক্যারেট রুপা ভরিতে ৫ হাজার ১৯০ টাকা (কমলো ২৩৪ টাকা), ১৮ ক্যারেট রুপা ভরিতে ৪ হাজার ৪৯১ টাকা (কমলো ১৭৫ টাকা)। এছাড়া সনাতন পদ্ধতির রুপা ভরিতে ৩ হাজার ৩৮৩ টাকা (কমলো ১১৬ টাকা)।