আইজিপির সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবেলা ও প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক
আইজিপির সাথে সাক্ষাৎ করেছেন পামারট্রির নেতৃত্বে এফবিআই প্রতিনিধি দল
আইজিপির সাথে সাক্ষাৎ করেছেন পামারট্রির নেতৃত্বে এফবিআই প্রতিনিধি দল |সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সাথে রাইলে পামারট্রির নেতৃত্বে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- এফবিআই’র দুই সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবেলা ও প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

আইজিপি এফবিআই’র সাথে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরো জোরদার করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআই’র সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।