আইওএম’র উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস ঢাকায়

সফরকালে ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং আইওএম’র সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যদের সাথে বৈঠক করবেন।

নয়া দিগন্ত অনলাইন
আইওএম’র উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েল
আইওএম’র উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েল |ইউএনবি

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অপারেশন্স বিষয়ক উপমহাপরিচালক (ডিডিজি-ও) উগোচি ড্যানিয়েলস।

আজ শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএম’র আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং বাংলাদেশে আইওএম’র চিফ অব মিশন ড. লরা টম বন্ড।

এক বার্তায় আইওএম জানায়, সফরকালে ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং আইওএম’র সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যদের সাথে বৈঠক করবেন।

সফরকালে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন, কক্সবাজার ও মাদারীপুর সফর এবং অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত অভিবাসন, শ্রম অভিবাসন, সুরক্ষা ও মানবিক সহায়তা বিষয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে তার।

সূত্র : ইউএনবি