বন্যাদুর্গতদের জরুরি চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিক্যাল টিম গঠন

‘সাম্প্রতিক টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়ে তীব্র মানবিক সঙ্কটে পড়েছেন। এ দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ উদ্যোগ নিয়েছে।’

অনলাইন প্রতিবেদক
বন্যাদুর্গতদের জরুরি চিকিৎসাসেবায় ছাত্রদল
বন্যাদুর্গতদের জরুরি চিকিৎসাসেবায় ছাত্রদল |সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডা: তৌহিদুর রহমান আউয়ালের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১১ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়ে তীব্র মানবিক সঙ্কটে পড়েছেন। এ দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মেডিক্যাল টিমে ১৪ জন ছাত্রদল নেতাকে সদস্য করা হয়েছে।