দেশ ও প্রবাসের শ্রমজীবী মানুষকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদের শুভেচ্ছা

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শ্রমজীবী মানুষসহ আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে।

সংগঠন সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান লক্ষ্মীপুর জেলার ১ নম্বর উত্তর হামছাদী গ্রামের বিজয়নগর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোহাম্মদ তছলিম ঢাকার মিরপুর এলাকার হাজী আলী হোসেন রোডস্থ আয়না বিবি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম ঈদের সময় ঢাকায় অবস্থান করে ঈদের জামাতে অংশ নেবেন।

সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কুটখালী ফাজিল মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করে আসছেন।

কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফুলতলা মাদরাসা মাঠ ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম খুলনা মহানগরীর খালিশপুরে ঈদের জামাতে সামিল হবেন।

বাংলাদেশ পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ ফেনী সদর উপজেলার আবুপুর প্রাইমারি স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২০৮২) কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেবেন।

কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইছহাক চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।

এছাড়া ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: মহিবুল্লাহ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর কারামাতিয়া দাখিল মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও দোকান কর্মচারী সেক্টরের সভাপতি এস এম লুৎফর রহমান চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ নগর জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

রেলওয়ে এমপ্লয়ীজ লীগের (বিআরইএল) (রেজি নং বি-১৭০৩) সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নবগ্রাম ঈদগাহে ঈদের জামাতে সামিল হবেন বলে জানা গেছে।

সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসী ও প্রবাসী শ্রমজীবী মানুষের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলের দোয়া কামনা করেন।