ত্রয়োদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের দু’টি ইউনিয়নের ভোট বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। এ দু’টি ইউনিয়নে ভোট গ্রহণে অনিয়মের কথা বলেছে তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক করে এই অভিযোগ জানান।
বৈঠক শেষে ব্রিফিং করেন প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, আমরা বাধ্য হয়েই ইসিতে এসেছি। সিনিয়র সচিব বলেছেন, দেখবেন।



