কড়াইলে জামায়াতের নারী পোলিং অ্যাজেন্টদের নিয়ে আয়োজিত প্রোগ্রামে বিএনপির সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কড়াইলে এ ঘটনা ঘটে।
জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল আনোয়ারের বাড়িতে এ প্রোগ্রাম ছিল। সেই বাসার ভেতরে ঢুকে তারা হামলা করে। এতে রেবেকা বেগম নামে জামায়াতের এক নারী কর্মীর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি। এছাড়া শাহানা আক্তার ও মীমসহ আরো কয়েকজন নারী কর্মী আহত হয়েছেন।
বিএনপির কড়াইল ইউনিট সভাপতি খাইরুলের নেতৃত্বে হামলায় অংশ নেন স্বেচ্ছাসেবক দলের গিয়াসউদ্দিন, মহিলা দলের নেত্রী রোকেয়া-স্বামী যুবদল নেতা শাহজাহান, মহিলা দল নেত্রী বিউটি, ছাত্রদল নেতা রাজন, যুবদল নেতা রুহুল আমীন, যুবদল নেতা সাইদসহ প্রায় ১০০ জন বিএনপির নেতাকর্মী।



