রিজভীসহ ৪ নেতা পেলেন বিএনপির স্থায়ী কমিটির পদ

বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

অনলাইন প্রতিবেদক
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ চারজন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ চারজন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ |সংগৃহীত

দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে চারজনকে মনোনীত করেছে বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দলটি।

স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়া নেতারা হলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা মো: আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, মো: ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।