বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীর বারিধারায় ঈদ পুনর্মিলনী ও ১১ দলীয় ঐক্যজোটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উপস্থিত ছিলেন ১১ জোটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের পরিবারের নারী সদস্যরা।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা: হাবীবা চৌধুরী সুইটের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এমপি, প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি, এনসিপির যুগ্ম আহবায়ক ডা: মাহমুদা মিতু এমপি, জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এমপি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকীম এমপি ও ব্যারিস্টার আরমানের সহধর্মিনী তাহমিনা আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি।
ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি। এ সময় দেশ ও জাতীর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।



