বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দ। এ সময় তারা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেয়ার রোডের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে যুবদলের পদবঞ্চিত প্রায় অর্ধশত নেতা অংশ নেন।
বৈঠকে অংশ নেয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো: হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা যথাক্রমে মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, আবুল হাসান, দেওয়ান অলি উদ্দিন সুমন, মোহাম্মদ আসাদুল আলম টিটু, বি এম আমান উল্লাহ বিপুল, গোলাম ফারুক, ডা: বাছেদুর রহমান সোহেল, আব্দুর রহিম, মাহমুদুল ইসলাম হিমেল, সরকার মামুন, শাহিনুজ্জামান মিন্টু, সেলিম হোসাইন মুন্না আকন্দ, মিজান খান, দুলাল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, মাহফুজুর রহমান, মিজানুর রহমা সোহাগ, মেজবাউল আলম, শাহীন আকন্দ, ইসমাইল হোসেন খান শাহীন, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, মাসুদ সরকার, সুমন চৌধুরী, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, মিরাজ আজিম, স্বপন মন্ডল, মাজেদুল ইসলাম মাসুম, রবিউল হাসান আরিফ, খন্দকার আমিনুল হক কাকন, নজরুল ইসলাম নাহিদ, ফরিদ খান, মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, শরিফ আল ফরহাদ দীপু, ফজলুল হক নিরব, রাকিবুল ইসলাম রোকন, জাহাঙ্গীর আলম, ইয়াকুব রাজু, শফিউল আজম, বিশ্বজিৎ ভদ্র, এম কামরুল হাসান, মাহমুদ খান, দুলাল মাতব্বর, খসরু আহমেদ হিরন, সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, জাহিদ হাসান হিরন, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, কবির আহমেদ, আমির হোসেন বাদশা, হাসান জাহিদ হিরন প্রমুখ।



