২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখার সেটআপ সম্পন্ন

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সাইম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মায়াজকে মনোনীত করেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি |নয়া দিগন্ত

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম সাইম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মায়াজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু: মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত সাইফুল ইসলাম সাইমকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সাইম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মায়াজকে মনোনীত করেন।

শেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।