ডা: আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

‘ডা: মো: আব্দুল কুদ্দুসের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।’

নয়া দিগন্ত অনলাইন
মির্জা ফখরুল
মির্জা ফখরুল |ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের সভাপতি ডা: মো: আব্দুল কুদ্দুস বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ডা: মো: আব্দুল কুদ্দুসের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। দোয়া করি– মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় ডা: মো: আব্দুল কুদ্দুসের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস