বজ্রপাতে সারাদেশে ১১ জনের মৃত্যু : এহসানুল মাহবুব জুবায়েরের শোক

অ্যাডভোকেট জুবায়ের বলেন, তীব্র ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থানকালে এসব দুর্ঘটনা ঘটে। হতাহতের মধ্যে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ রয়েছেন। হতাহতদের মধ্যে সাভারে তিনজন, মানিকগঞ্জে দুইজন, নরসিংদীতে তিনজন, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জে একজন করে মারা গেছেন। আমি হতাহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক
এহসানুল মাহবুব জুবায়ের
এহসানুল মাহবুব জুবায়ের |সংগৃহীত

সারাদেশে বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থীসহ ১১ জনের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে তিনি এই শোক জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে গত ২১ জুন রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিন মাদরাসা শিক্ষার্থীসহ সারা দেশে ১১ জনের মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। আমি নাগরিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসাথে নিহতের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, তীব্র ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থানকালে এসব দুর্ঘটনা ঘটে। হতাহতের মধ্যে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ রয়েছেন। হতাহতদের মধ্যে সাভারে তিনজন, মানিকগঞ্জে দুইজন, নরসিংদীতে তিনজন, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জে একজন করে মারা গেছেন। আমি হতাহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, নাগরিকদের সতর্কতামূলক প্রস্তুতির জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় আগাম বার্তা দিতে সরকারি উদ্যোগ ও প্রচারণা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসাথে ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রগুলোতে বজ্র নিরোধক (Lightning Arrester বা Lightning Conductor) স্থাপনের দাবি জানাচ্ছি। একইসাথে বৈরি আবহাওয়ার সময় নাগরিকদের বাইরে বের না হয়ে নিরাপদ স্থানে কিংবা কর্মক্ষেত্রে নিরাপদে অবস্থানের আহ্বান জানাচ্ছি।