চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

তিনি আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক
আহত জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
আহত জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে জামায়াত আমির |নয়া দিগন্ত

আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ও তাদের খোঁজখবর নিতে ব্যাংককে সফর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, এমপি।

আজ শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে তিনি তাদের দেখতে যান।

সফরকালে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

জামায়াত আমির আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যক্ষর পদক্ষেপ নেয়ার নেয়ার জন্য মাননীয় বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানান।

এ সময় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।