বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

আজ গুলশান চেয়ারম্যানের অফিসে এ বৈঠকটি শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

অনলাইন প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক চলছে।

শনিবার (১১ জুলাই) গুলশান চেয়ারম্যানের অফিসে এ বৈঠকটি শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান অংশ নিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরে ১৭ মে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।