জিয়া ও খালেদা জিয়ার মাজারে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

নবনির্বাচিত নারী সদস্যদের সাথে নিয়ে মির্জা ফখরুল মাজার প্রাঙ্গণে যান এবং সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতে অংশ নেন।

অনলাইন প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্যরা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্যরা |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্যরা।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নেতৃত্ব দেন। নবনির্বাচিত নারী সদস্যদের সাথে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে যান এবং সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতে অংশ নেন।

এর আগে, গতকাল রোববার রাত ৯টার দিকে সংসদ ভপবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।